টুলু সেন-এর কবিতা
বিকল্প নেই
বাংলাদেশী হিন্দু ওরা,
জীবনের যন্ত্রণা বুকে লয়ে,
উদ্বাস্তু ,শরণার্থী হয়ে আছে ভারতে।
শুধু আশ্রিত নয় ,অধিকারে।
বঙ্গভঙ্গ ,দেওয়া কথা শাসকের,
অসহায় মানুষের রক্তদীর্ণ ব্যথার ইতিহাস।
আজও উচ্ছেদ চলে বিকল্প আশ্রয় নেই,
স্বপ্নহীন অন্ধকার জাতির ভবিষ্যৎ।