শুভঙ্কর বৃক্ষ

কবিজন্ম
0

 চাওয়া 

যারা রক্ত খায় তারা মন্দির বনাতে পারে না। 

তারা মসজিদও বানাতে পারে না। 

তারা গির্জাও বানাতে পারে না। 

কিন্তু আমি দেখছি -

যারা রক্তা খায় তারাই মন্দির বানাচ্ছে 

তারাই মসজিদ বানাচ্ছে। 

আর তারাই গির্জা বানাচ্ছে। 

আমি ভাবছিলাম আমি কি খাই - 

আমি ভাত খাই। ধবধবে সাদা ভাত।  

আর আমি ধবধবে সাদা ভাত খাওয়ার পর -

একটা স্বাস্থ্যকেন্দ্র বা একটা শিক্ষায়াতন খুলতে চাইবো.... 

কিন্তু সেটা আমি কোনোমতেই পারছি না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)