অমিতাভ দাস

কবিজন্ম
0

পাগলা ও শ্মশান

বারোমাসে তেরো পার্বনের দেশে পাগলা খুব ব্যস্ত। ইনভার্সিটি, গণেশ পুজো,  মায় বিশুদার পুজো। মানে বিশ্বকর্মা পুজো। সবেতেই সে আছে। মানে নিমন্ত্রিত।  ফলত নো যোগাযোগ। কী কারণে সে এত ব্যস্ত থাকে আমরা কেউ জানি না। ফোন করলেও ফোন ধরে না। যেন রবি ঠাকুরের 'বাউল' কবিতার মতো। আসলে তা নয়...সে কবিতার দেশে দেশে ঘুরছে কখনো উৎপল কুমার বসু, কখনো অরুণ মিত্র পেরিয়ে অমিতাভ দাস। সে কবিতা খুঁজছে।  সেদিন বললে, 'তোর কবিতায় এত তন্ত্র আসে কেন? আমার এবার কিন্তু বেশ একঘেয়েমি লাগছে। নতুন কিছু লেখ।' তারপর থেকে আমি নতুন কিছু লেখার চেষ্টা করছি। চেষ্টা করতে করতে উপলব্ধি হল কবিতা আমাকে ছেড়ে চলে যাচ্ছে।  ছাতিম ফুলের গন্ধ পাচ্ছি না আমার কবিতায়। কিন্তু সে কথা পাগলাকে বলতে পারিনি, কারণ সেদিন ছিল কৌশিকী অমাবস্যা।  কবিতা জুড়ে জবাফুল, ভাঙা মালসা আর শ্মশানের এক অলীক  শূন্যতা...

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)