পার্থসারথি চক্রবর্তী

কবিজন্ম
0


সারথি 

     

শরীর থেকে টপ টপ 

ঝরছে আমার রক্ত 

কেন যেন অলক্ষে আমার 

হৃদপিণ্ড চেপে ধরা, 

কালো ঘুম ভেঙে দুঃস্বপ্ন, 

আমি আবার রথের রাশি

টেনে ধরি - অর্জুন আমার 

অপেক্ষায়, আমি পার্থসারথি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)