দূরত্বের মেঘ
এখন এরা আমার উপর ভীষণ ক্ষেপে আছে,
দিনের আলোয় জমে ওঠে বিষাক্ত এক ছায়া।
কদিন পরেই হয়তো এরা ঘাড় ধাক্কা দেবে,
তুচ্ছ হবে এতদিনকার মায়াময় এ কায়া।
আস্তে আস্তে আমাকে তাই থাকতে হবে একা,
নিজের মতো নিজের ভেতরে গুটিয়ে নেব ডানা।
ঝড় থেমেছে যেসব গলির শান্ত সীমানায়,
সেসব পথে হেঁটে চলাই আমার এখন ঠিকানা।
ঐ বিষাক্ত বাতাস মাথা খেয়েছে তাদের,
কানের কাছে চিৎকার সব, যুক্তি হারায় দিশা।
সত্যি কথা বলতে গেলে জ্বলে ওঠে চোখ,
আন্ধারে আজ ঢেকে গেছে আলোর অহোরনিশা।
আমার কথায় তারা তো আর কর্ণপাত করে না,
বোঝার মতো মনের দুয়ার বন্ধ করা চির।
অভিমানের পাহাড় ঠেলে তাই সরে দাঁড়ানো ভালো,
বৃথাই শুধু ঢেউ তোলা এই শান্ত জলের তীর।
নিজের আলোয় জ্বালব প্রদীপ, নিজের ঘেরাটোপে,
কাউকে আর ডাকব না আজ ভুল বোঝানোর ভিড়ে।
অনেক দূরে মিলিয়ে যাব একা একাই আমি,
ফিরব না আর কোনোদিনই এই অবিশ্বাসের নীড়ে।
জং ধরেছে কবে ?
তোমার স্বর্গের জালনায় জং ধরেছে কবে?
তুমি তো তা পাওনি দেখতে, আমি দেখেছিলাম যবে
মনের মাঝে জং ধরলে কেমনে কথা কবে?
মরচে পরা সম্পর্কগুলো এমনিভাবেই অবহেলিত রবে?
তোমার স্বর্গের জানালায় জং ধরেছে কবে?
আমাকে না হয় নাইবা ডাকলে
ভাবের ঘরে ঘুমন্ত নীড়ে কিছু ছবি আঁকলে
দীপশিখার ঐ শালুক পাগল এমনি হয়েই থাকলে...!
খেয়াল খুশিতে ডুবছি আমি; আমার কথা কেউ ভাবলে?
আকাশ তলে আগুন জ্বলে নিভু নিভু কান্নায় মন কিছু বলে
বীভৎসতার ঝলকানিতে মরতে হবে কবে?
এক ফোঁটা স্নেহ মায়া মমতায় দেবে কি ভরিয়ে তবে?
মৃত্যু আমার কোলের বালিশ তুমি কি থাকবে ঐ অন্য ভবে
আমার কপালকুণ্ডলা ভগ্ন আত্মার চিত্রকলা এথায় পড়ে রবে
মাঝের ঘরে রাত্রি যাপন বৃথা কেবল স্বপ্ন দেখাই হবে?
মহা মূল্যায়নের মাঝেও ব্যর্থতার দৃশ্যায়ন কভু কভু সাজেও
মৃত্যুদণ্ডের পাশে দাঁড়িয়ে ক্রমবর্ধমান মঞ্চ বাঁধা হবে..!
ভাবছি কেবল আমি..... ভাবছো কেবল তুমি.......
তোমার স্বর্গের জানালায় জং ধরেছে কবে?
তোমার স্বর্গের জানালায় জং ধরেছে কবে?
হাল ধরো
যারা দিতে এসেছিল শিক্ষা
তারাই দুহাত ভরে দিয়ে গেল ভিক্ষা
যারা বলেছিল গড়ে দেবে জাতির মেরুদন্ড
তারাই আজ এক একটা বড় গুন্ডা----
কারোর আবার হয়েছে জেল, হয়েছে মৃত্যুদণ্ড।
যার দেয়ার কথা ছিল শিক্ষা
সেই আবার দিয়ে গেল কু মন্ত্র; কু দীক্ষা
এদেরই ষড়যন্ত্রে বেকারত্ব বাড়ছে দিনে দিনে
জনসাধারণ ডুবছে দেনায়; সরকার ডুবছে ঋণে
তবুও তো ভন্ড ফিকির রাজার দল ভাবছে রাজ্য নিয়েছে কিনে।
দিনে দিনে যাচ্ছি আমরা কোন দিকে?
স্বর্গ; মর্ত্য; পাতাল; নাকি কোন নিরুদ্দেশে?
জবাব চাও তোমরা নাগরিক সৈনিক; ঐ দূর্বৃত্তদের কাছে
সময় থাকতেই হাল ধরো নয়; জীবন যাবে পাছে
জেগে ওঠার এইতো সুযোগ--
তাই; করি অনুরোধ তোমাদের কাছে।
আমাকে তুমি অনেক সম্মান দিয়েছো
আমাকে তুমি অনেক সন্মান দিয়েছ
আমার যোগ্যতার চেয়েও অনেক সন্মান....
অনেক অনেক অনেক......
এমন সম্মান দিয়েছো যেন অপমানের চেয়েও ভয়ঙ্কর,
আসলে তুমি আমায় সন্মান দেবে একথা ভাবাও হাস্যকর
আমার সম্মান তোমার চোখের জ্যোতি নষ্ট করে দিতে পারে
আমার দৃষ্টি তোমাকে রাগান্বিত করতে পারে
আমার অভিজ্ঞতা তোমার বিষাদ তৈরী করতে পারে,
আজকাল তুমি এবং তোমরা কেউই আমাকে সম্মান দিতে পারছ না
আমার মত তেতো মানুষকে হজম করা তো দূরের কথা
স্পর্শ করতেও তোমরা বিরক্তি বোধ করো
আমাকে তোমরা অচ্ছুত প্রেতাত্মা ভাবতে শুরু করেছো,
সংসার জীবনের মাঝেও এক অভিশপ্ত জীবন
একত্র থাকার মাঝেও এক বিভক্ত নগরী
আমার এবং তোমার পৃথক জীবনের খেলা
আমি আমি করি নিরর্থক কাটলো জীবনের সারা বেলা,
আমাকে তুমি অনেক সম্মান দিয়েছো
সম্মান আদতে কি তা তুমি বুঝতেই পারোনি
তবুও তুমি আমায় অনেক সম্মান দিয়েছো
আসলে কিন্তু এই সম্মানগুলো কোন প্রকার সম্মানই ছিল না।