মোঃ আব্দুল কাদের ফকির

কবিজন্ম
5

 শব্দ মায়া 

নিজেকে ভাঙি রোজ 

যেমন ভাঙে ঢেউ 

একটার পরে একটা।

যেমন ভাবে, 

একটি দুটি তারা খোসা রাতে,

শিউলি ঝরে, বোঁটা শুদ্ধ।

ঠিক তেমনি, কুয়াশার ভোরের কাছে নতজানু হই বারে বারে।। 

আমি নিজেকে সোঁপেছি রোজ,

কোন এক পাহাড়ের কোলে 

কিংবা মেঘের বাঁকে বাঁকে।

তবুও ভাঙতে থাকি,

ভাঙতেই থাকে, একটু একটু করে 

 এই শব্দ মায়ার 

জটিল আবর্তে।।




নিজেকে হারানো

আমি হারাতে থাকি,হারাতেই থাকি

                  নিজেকে।

কতটা নিঃস্ব হলে তবে 

জীবন নদী হয়?

কতটা স্মৃতির আঁকাবাঁকা গল্প পেরোলে,

জেগে ওঠে চর?

দিন চলে যায়,রাত ফুরায় 

মায়ার বড় টান,

খড়কুটোকে আঁকড়ে ধরি 

সম্মুখে আঁধারের আহ্বান।।

আর কতটা পথ পাড়ি দিলে

লুকাবো না শেষ মৃত্যুর আগে ?

জীবনের সুর বাজতে থাকে 

করুন বেহাগ রাগে।

আমি ডুবতে থাকি, ডুবতেই থাকি

স্মৃতির নোনা জলে,

হারানোর ভয়ে লুকিয়ে থাকি,

এই গভীর কোলাহলে।




আক্ষেপ

আরও কেউ আছে 

যাকে দেখিনি এখনো।

শুধু মনে পড়ে নিঃসঙ্গ একাকী 

কাজ সেরে ঘাম মুছে একহাতে।

জীবনের কিনারে দাঁড়িয়ে জবুথুবু অনুভূতি সব।

হেঁসেলের গন্ধ বুকে নিয়ে 

ফিরে ফিরে আসা বারে বারে।

হিসাব মেলাতে চাই এখনো।

জীবনের বেড়ার ধারে দাঁড়িয়ে,

সজনের ডাল,ধল চিতের গন্ধ,

পাইনের বনানি আর 

দূর্বাঘাসে সব বোঝাপড়া মিলে যায়।

তবু মনে হয় কি যেন বাকি রয়ে গেল।

আর ও কিছু আছে যাকে ছুঁয়ে দেখি নি এখনও


একটি মন্তব্য পোস্ট করুন

5 মন্তব্যসমূহ
  1. খুব সুন্দর, কবির তৃপ্তি নাই তাই মনে হবে কি যেন বাকি রয়ে গেল!!

    উত্তরমুছুন
  2. অনবদ্য লেখনি, সাবলীন, স্বাচ্ছন্দ্য ভাষা, একেবারে মন কেড়ে নেয়।

    উত্তরমুছুন
  3. অপূর্ব, অভিনন্দন ও অনেক অনেক শুভেচ্ছা। কবিতার পরতে পরতে আক্ষেপ ও অপূর্ণতা মিলে মিশে একাকার তবে এই অপূর্ণতা একদিকে ভালো, কারণ তা সৃষ্টি কে এগিয়ে নিয়ে যায়।তাই গানের ভাষায় বলি "সব পেলে নষ্ট জীবন"। এরকম আরও সুন্দর সৃষ্টির অপেক্ষায় রইলাম। আগাম শুভকামনা রইল।

    উত্তরমুছুন
  4. কে জানে কখন কোন অছিলায় কবিতা আপন হয়ে যায়...
    "মনোভূমি" জানে কার মন, রয়ে গেছে কোন ঠিকানায়।

    সারাদিন দৌড়াদৌড়ি করে দিনের শেষে যখন শরীরটা একটু জিরোয়, তখনই আমায় আশ্রয় দেয় কবিতা। ব্রান্ড আর সোনার চেনের বাইরে বহু খাঁটি কবি ছড়িয়ে আছে গ্রাম গঞ্জে। ক'জন আমরা মনে রাখি সেই কবি বা তাঁর কবিতাকে?
    কবি আব্দুল কাদের ফকিরের ভালোবাসার ফসল "মনোভূমি", যেখানে সে অল্প অল্প করে রোজ কবিতার বীজ বপন করেছেন। জল, সার, মাটি দিয়ে বড় করেছেন তাঁর প্রত্যেকটি কবিতা। কবির কবিতা যাকে ভেজাবার তাকে ভিজিয়ে দেয়। আসলে এমন কবির কবিতা ও পাঠকের মধ্যে এমন এক বর্ষাকাল থাকে যেখানে বৃষ্টি থামে না।

    কবিতা বাঁচে প্রতিদিন, মঙ্গল কিংবা সোমে...
    শব্দেরা আশ্রয় খোঁজে স্রেফ তোমার কলমে।

    ভালো থাকবেন কবি।

    উত্তরমুছুন
একটি মন্তব্য পোস্ট করুন