উদয়ন ভট্টাচার্য - র কবিতা

কবিজন্ম

 

উদয়ন ভট্টাচার্য - র কবিতা

 

ধ্বংস

 অন্তর স্বভাবের একটু আলো আজ ফসলের মাঠে দেখা দিয়েছে,

আর সেখানেই কুঞ্জর এসেছে শস্য নষ্ট করতে

মানুষের যত্নে বোনা ধান গুলি আজ নষ্ট জলে

 

তাকে তো প্রতিরোধী হতেই হবে,

 

দিগন্তের শূন্য ভান্ডারের মধ্যে মিশে যায় বৃ্ংহন

হায়েনা চিতা এখন আর গর্জন না করেই মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে

 

শত্রুই বা কে মিত্রই বা কে

সবই লেখা আছে বুদ্ধ লিপিতে।