বিভাস রায়চৌধুরী-র কবিতা

কবিজন্ম

বিভাস রায়চৌধুরী-র কবিতা

 

দ্বীপান্তর

 

'কোথাও কিছু ফেলে যাচ্ছি না তো?'

             এই একটা ভয়

সম্পর্ক ভেঙে যাওয়ার

পরে-পরেই হয়

 

 

দংশন

 

দিগন্ত অভাবনীয়, তবু

স্বপ্নে বহু সংস্করণ আছে

 

দিগন্ত কেবলই বলে, ‘কতদিন থাকবি নিখোঁজ?’

 

এ কথাও বলে, ‘যাবি?’

 

ভালবাসা প্রভাবিত হয়

শূন্যতাকে সেফটিপিন

ভাবি