তপন
কোলে –র কবিতা
বর্ষা-টর্ষা
দুপুর গড়িয়ে যাচ্ছে
বলে একটা সিপিয়া রঙের ভয়
খুব কাছে এসে চোখ রাঙানি
দিতে আসে
একটা অবিমিশ্র কলকলানি
প্রখর হতে থাকে
ছিটেফোঁটা আগ্রহ নিয়ে
তাকাই পুবে পশ্চিমে
ভালো হবার কোনো বাধা
নেই,তবু খারাপের বাড়বাড়ন্ত
সময় তো রাক্ষস,কত ভালো
শব্দ নিঃশব্দে খেয়ে নেয়
এতো বৃষ্টি হবে বলে
চমকালো,বিরহ দগ্ধ হলো
রজনীগন্ধা বাসরশয্যার
কাছ পর্যন্ত এগিয়ে দিয়ে গেলো
না হলো গান,না হলো কবিতা,না
হলো কাব্যপাঠ
একটা ভরন্ত দিন তালেগোলে
মৃত্যুর দিকে এগিয়ে গেলো