শর্মিলা পাল -র কবিতা

কবিজন্ম

 

শর্মিলা পাল -র কবিতা

 গোধূলি

 পড়ন্ত বিকেলে

 দিগন্ত জোড়া রামধনু

নিস্তব্ধতা কেড়ে নিয়েছে

কথা দের ,

কনে দেখা আলোয়

ভেসে আসা সব দুঃখদের বিদায়,

ঝরে গেছে সব  কষ্টের পাপড়িরা

আগামীর অপেক্ষায়

বৃন্তকে আকরে কিছু স্বপ্ন

পরিযায়ীর ঘরে ফেরা

ঠিকানা মেঘমল্লার

গোধূলির রঙ মেখে

কথা ছিল  ফেরার

অশ্রুর শেষ কনাটুকু

চিবুক ছুঁয়েছে

আজও ভাবনায় দাঁড়িয়ে থাকা

 শুকতারাদের ছুঁতে চেয়ে।।