সুরঞ্জন টিকাদার-র কবিতা

কবিজন্ম

 সুরঞ্জন টিকাদার-র কবিতা

কবিতার নিজস্ব নির্মান

                          

চিন্তনের অভিমুখ প্রতি মুহূর্তে পাল্টে গেলে

অসাড়তায় আড়ষ্ট হয় স্নায়ু,রসায়নের

সমীকরণের বিনির্মানের মতো অপেক্ষার শৃঙ্খলে

আবদ্ধ হয় অভিজ্ঞতা,বিনিদ্র সময়ের।


বুননের যে বিশেষত্ব বাবুইয়ের ঠোঁটে,বহুযুগ

চিন্তনের পরেই তা শিল্পিত হয়,ব্যবহারিক  প্রয়োগে।


অথবা বহু খড় বিনষ্ট হয়ে মাটি এবং মাধুর্যে 

প্রাণ পায় প্রতিমা যেমন,কবিতার কঙ্কাল নির্মানে

চিন্তন একমুখী স্থিত হলে শব্দের ব্যঞ্জনা সহজে

আত্মা হয়ে ওঠে অবয়বে,একান্ত যাপনে।