রাজু সরকার-র কবিতা

কবিজন্ম

 রাজু সরকার-র কবিতা

পাহাড়ি বন্যা


প্রকৃতির বিধ্বংসী রূপের কাছে 

মানুষ কত অসহায়,

হিমালয়ের দেশে নেপাল-তিব্বতে

হিমবাহ ধস,বরফ ও পাথরের বিশাল

অংশ ভেঙে পরে উপত্যকা-নদীতে।

মাটি জল,ভগ্ন স্তূপের পাকে

শত শত ছেঁড়া কাটা দেহ বিস্তীর্ন শশ্মাণ।

মৃতদেহ পরে আছে যেখানে সেখানে

মানুষ অসহায় ভেঙেছে বাড়ি,ঘর ,শহর

প্রকৃতি প্রলয় রূপ ধারণ করলে

মানুষ শিশুর মত সরল হয়ে যায়।