সুনন্দা বোস-র কবিতা

কবিজন্ম

 সুনন্দা বোস-র কবিতা 

দেবশিশু

 

কোনো কোনো রাতে ছুঁয়ে ফেলি তোমাকে

আর সে রাতে হয় আমার পূর্ণিমা।

ভরা অমাবস্যা তিথিতে ও আকাশ জুড়ে চাঁদ নেমে আসে। 

গোল থালার মতো একটা চাঁদ।

আকাশ জুড়ে জোছনা নামে...

বেশ অনেকখানি দুর অবধি দেখা যায় সে রাতে,

দীর্ঘ আকাশপথ পেরিয়ে আমি দেখি, দেবশিশু....

দিগন্তের কাছে এক দেবশিশুর ঘুমন্ত মুখ।

সে রাতে পার্কস্ট্রিট শান্ত থাকে,

শহর জুড়ে সে রাতে শুধু বেঁচে থাকার স্লোগান চলে,

বাতাসের গায়ে কান পাতলেই,গুণ গুণ ঘুমপাড়ানিয়া...