সোমপ্রভা বন্দ্যোপাধ্যায়-র কবিতা

কবিজন্ম

 

সোমপ্রভা বন্দ্যোপাধ্যায়-র কবিতা

 

ভাঙন

 

এই যে মেঝেতে একটা শূন্য এঁকে বসে থাকা

চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা রঙের শিশি

এ ঘর থেকে ভেসে আসা শব্দ

ও ঘরে জমে থাকা গোপনীয়তা

 রাতদিন শব্দে-জব্দের জমজমাট খেলা ,

 

গলির মোড় পেরোলেই পসার সাজানো রকমারি

ট্র্যাফিক সিগন্যাল, জড়ো করা ডাবের খোসা

ব্যস্তমস্ত লোকজন, চলন্ত সময় ,বিহ্বলতা

এই সমস্তই কী বারদূয়ার , সম্মেলন আহ্বান!

 

আহ্! কলম ,আমাকে কখনো করে তুলো না অস্থির মতি ,

কখনো লিখতে বোলো না উনুন ভাঙার গল্প ।