সোমা মুখোপাধ্যায়

কবিজন্ম
0

রাত কথা


তারপর
উজাগড় রাত নেমে আসে।
নারকেল পাতায় লুকোচুরি খেলে চাঁদ।
ল্যাম্পপোস্টের আলোর নীচে 
কুকুরের সোহাগ মাখে পিচরাস্তা।
হঠাৎ কোন পাখি ডেকে ওঠে,
মনে হয় ওর সঙ্গী কে খুঁজে পাওয়ার জন্য মরিয়া।
এম্বুলেন্স সাইরেন বাজিয়ে রূদ্ধশ্বাস গতিতে__
পাড়া কাঁপিয়ে ছুটে যায় রোজ।
 ঠিক রাত একটায় দরজায় করাঘাত ,
বেহেড মাতাল পথ চিনে বাড়ি ফেরে রোজ।
গেট খুলে নেমে আসে মাদার টেরিজা ,
পরম যত্নে মাতালকে ঘরে তুলবে বলে।
শুধুমাত্র রাত জানে ,
কে যে কার কাছে চলে যায় !
শুধুমাত্র ওয়োতে নয় ।
চ্যাটেও চ্যাটচ্যাটে হয় বিছানা।
রাতে জেগে ওঠে শরীর। 
বহুদিনের বিবাহিত পুরুষ হস্তমৈথুন করে ।
পর্ণগ্রাফি আসক্তিতে __
তাদের স্ত্রীরা সন্তানকে আঁকড়ে বাঁচে বেশীরভাগ।
সামনের বাড়ির টুসকি ব্যালকনিতেই 
বসে থাকে সারারাত।
ফোনেই বুঝি ওর ঘর সংসার!
নতুন  দম্পতিরা খিলখিলিয়ে হেসে ওঠে
রাত্রির নিস্তব্ধতা ভেঙে যায়।
আর যে মেয়েটির ঘর ভেঙে যায় ,
সে শুধুই দ্যাখে আর লেখে --
তার জীবনে আবারও যে প্রেম আসে ।
পুনরায় ঠকে যাবে বলে ।
রাতের অনেক কলঙ্ক।
ভার্চুয়াল যৌনরাগ।
তাই কি  চাঁদ আসে নিভৃতে?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)