রাইলী সেনগুপ্ত -র কবিতা
যাপন
চলবে দ্বন্দ্ব অহর্নিশে, হয়তো তা উনিশ বিশে-
জীবন পথের গল্প জুড়ে, শব্দে কথায় থাকিস পাশে।
উথালি ঢেউ আসুক যতই, তবু তোর ভালোতে বাস-
জীবন জোড়া সমুদ্দুরে, শুধু থেকে যাওয়ার আশ্বাস।
মেঘ জমা কার্নিশে, অসুখের অভিসন্ধি-
বিমূর্ত ইশারায়, সব হারিয়ে যাওয়ার ফন্দি।
আসুক যত নুড়িপাথর, হোক না তাতে তাসের ঘর-
পাকদন্ডীর প্রান্ত জুড়ে, শুধু থাকব জীবনভর
তুই-আমি
আমার প্রিয় নদীর স্রোত,তোর হয়তো পাহাড়,
তোর হয়তো সহজতা, আমার কথার বাহার।
আমার সব বেহিসাবি, হারিয়ে যাওয়ার ভাষা,
তোর তো সেই চোরাস্রোতেই, আগলে রাখার আশা।
আমার প্রিয় অর্কিড, তোর বুনো ফুল,
অজান্তেই মিলিয়ে যায়, জীবনের ঠিক-ভুল।
স্রোত যেথায় সৃষ্টিহীন, আমার মন কেমনের অবুঝ ভাষা,
তুই তো তবু ছন্দ খুঁজিস, বাঁধিস মনে আলোর বাসা।
তুই সবেতে পরিপাটি, আমার ঝগড়া উনিশ বিশে,
সব মন্দ-ভালোর মুহূর্তরা, থাকছে জমে অহর্নিশে।
আমার যে সব হঠকারী, তোর স্থবিরতা,
রোজনামচার আলাপনে থাক, হৃদয় সংহিতা।
জীবন পাতার উপন্যাসে, 'অসুখ' নামের ভয়,