মন্দিরা চক্রবর্তী-র কবিতা

কবিজন্ম

 মন্দিরা চক্রবর্তী-র কবিতা

ও মেয়ে


ও মেয়ে তোর হলোনা শিক্ষা 

তবু ভালোবাসিস তাকে, 

যে তোর নামে বদনাম করে ভালোবাসে আপনাকে।


 সকাল হতে ধ্যানে জ্ঞানে তোর

 যাকে দেখিস সর্বদা,

 সে যত নোংরা ফেলে

 যেন তুই নর্মদা!


 তবুও তুই থামিস না রে

 করিস না কার্পণ্য, 

ভালো বেসে বেসে শেষ হয়ে গিয়ে

 নিজেকে ভাবিস ধন্য।


 ওরে বোকা মেয়ে বুঝবি কবে

 তুইও যে একটা মানুষ, 

মানুষের ভাব সরে সরে আজ

 হয়েছিস একটা ফানুস।


 তোরও তো রে সুস্থ ভাবে

 অধিকার আছে বাঁচার,

 কেনো তবে ক্ষয়ে ক্ষয়ে নিজে

 হোস পুরুষের আচার?