দীপঙ্কর বাগচী-র কবিতা
মন
প্রাচীন মেঘের দল ফিরে আসে নগরের পাশে
দ্যুতিময় তার থাকা, শূন্যে ফেরা, কিশোরের মতো
আমি তাকে খুঁজে যাই
পাহাড়ি রাস্তার ঘাসে ঘাসে...
#কোনওদিন এই পথে তথাগত
খুঁজেছেন কতো ------
#
মানুষের আত্মমুক্তি তার কাছে ছিল এক ব্রত।
মফস্বল
প্রতিদিন শাক বাজে
এ পাড়ার অলি ও গলিতে
#
কড়া নাড়ে দুটি শিশু
মফস্বলে সন্ধ্যে নেমে আসে
#
আর আমি উড়ে যাই
কিছু দূরে বিষণ্ণ অতীতে
#
অতীত প্রেতাত্মা নামে এই ঘন
নবান্নের দেশে।
কোলাহল
এ শহরে গান নেই
এ শহরে প্রাণ নেই আজ
কল কোলাহল ক্লান্ত, অন্ধ দিন
ফিরেছে আবার---
#
বসন্তের পোকাগুলি ঘিরে আর
ধরে না কোথাও!!
#
মরে যাব আমি নাকি
তুমি ছাড়া, বসন্ত ছাড়াও