ধন্তু বিশ্বাস-এর কবিতা

কবিজন্ম

 ধন্তু বিশ্বাস-এর কবিতা

দেবদাসের স্রষ্টাকে দেড়-শোতে  শ্রদ্ধা 



দেনানন্দ পুরের দেবদা, পারোর মুখে চায় 

পরম্পরার কালে পারো শ্বশুর বাড়ি যায়।


শরীর থেকে ছিন্ন হল, হৃদয়তন্ত্রীখানা,--

 চুনীবাবু বসিয়ে দিলেন যেথায় শরাবখানা।


চন্দ্রমুখী! চন্দ্রমুখী! অবাক রূপের ভাঁটা!

গান শুনিয়ে নাচ দেখিয়ে, বেঁধায় বুকে কাঁটা।


কর্কটের কঠিন প্রেমে সময় তো নেই হাতে!

রাখতে কথা হাতিপোতা হবেই তাকে যেতে!


পারো তুমি এসেছিলে, দেখতে ( তোমার?)দেবদাকে! সমাজ আবার রাখল দূরে দেবদাস-পারোকে।


অতৃপ্ত  আজ আমি-তুমি  হারি বারম্বার!

(চলো) নুতন করে শুরু করি, প্রেম তো নিরন্তর।