অমরেশ বিশ্বাস -র কবিতা
রোষে বাড়ে মুহুর্মুহু
প্রতিকূলে বিশ্বাস কেমনে পালটে যায়
সাম্যের কথায় অনিবার্য সত্তায়
ঘুম চলে গেছিল ভাবতে গিয়ে,
ফিরে এসেছিল পুনর্বহালে --
অনেক কষ্ট হৃদয়ের মধ্যে
স্বাধীনতার প্রতি সন্দিহান হয়ে,
তদন্তে স্বচ্ছতা না এলে ধ্বংসপথে
বিচারধারা বন্দী হয়ে যায়।
শাসন যেন শোষণের মুখ না হয়
অনেক দুঃখ জমা হয় পাহাড়ে --
ঝরে পড়ে শেষে ধুলো বাতাসে
সেখানে ভয়াবহ অন্ধকার স্বর্গ।